রাজনীতি

সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত বিএনপি: তারেক রহমানের উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:০২ এএম

সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত বিএনপি: তারেক রহমানের উপদেষ্টা
ড. মাহদী আমিন। ছবি: সংগৃহীত

সন্ত্রাস ও সহিংসতা রোধে সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এসব কথা উল্লেখ করেন তিনি।

ড. মাহদী আমিন লেখেন, ‘সন্ত্রাসীর কোনো আদর্শ নেই, কোনো রাজনীতি নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

তারেক রহমানের উপদেষ্টা লেখেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে — এটাই বিএনপির নীতি।’

তিনি লেখেন, ‘একই সাথে, রাষ্ট্রযন্ত্রকে হতে হবে কঠোর। ফিরিয়ে আনতে হবে আইনের অনুশাসন, প্রতিষ্ঠা করতে হবে সামাজিক স্থিতিশীলতা।’