রাজনীতি

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মির্জা ফখরুলসহ বিএনপির পাঁচ নেতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৮ এএম

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মির্জা ফখরুলসহ বিএনপির পাঁচ নেতা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে। নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঘোষণাপত্র অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টার দিকে।