রাজনীতি
ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সৃষ্টি হওয়া অস্থিরতার জন্য গুপ্ত ছাত্রসংগঠনগুলোকে দায়ী করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “আমরা ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই।”
রবিবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ছাত্রসংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, “সন্ত্রাসী ছাত্রলীগ সাড়ে ১৫ বছর ধরে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ও আতঙ্কগ্রস্ত। এই আবেগের প্রতি আমরা সম্মান জানাই এবং এই আবেগ নিয়েই আগামী দিনের রাজনীতি করতে চাই।”
তিনি আরও জানান, বৈঠকে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধকরণ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি উত্থাপন করা হয়েছে।