রাজনীতি

নুর ও লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

নুর ও লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল 
ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জাগপা সভাপতি লুৎফর রহমানকে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তিনি।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, দ্রুত সুস্থ হয়ে উঠতে চিকিৎসকের সঙ্গে চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন মির্জা ফখরুল। 

সেসময় সঙ্গে ছিলেন বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকালের দিকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে দুষ্কৃতকারীদের হামলা আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান বিএনপি মহাসচিব। সেখানে আহতের সঙ্গে কথা বলেন তিনি।