রাজনীতি
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি, আমরা এর পক্ষে নই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ বা জাতীয় পার্টির (জাপা) মতো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আওয়ামী লীগ ও জাপা নিষিদ্ধ’ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।’ তিনি আরো বলেন, ‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি।
আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে। বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।’
রাজনীতি নিয়ে আরও পড়ুন