রাজনীতি

ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ২২ মিনিটে শুরু হওয়া এ বৈঠক প্রায় ৪৫ মিনিট ধরে চলে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ-ফিলিস্তিন দ্বিপক্ষীয় সম্পর্ক, চলমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও চলমান মানবিক সংকট নিয়ে নেত্রী ও রাষ্ট্রদূতের মধ্যে মতবিনিময় হয়।