রাজনীতি

দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে আ. লীগ ও ভারত: ফারুক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম

দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে আ. লীগ ও ভারত: ফারুক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন । দাবি করেছেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সেনবাগ ফোরামের আয়োজিত বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

জাতিসংঘে সফররত প্রধান উপদেষ্টার বক্তব্যে ৫ বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা দিয়েছে অভিযোগ করে এ সময় ফারুক বলেন, এমন ইচ্ছা দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থির করছে। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন কঠিন অগ্নিপরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আশেপাশে অনেক লোক রয়েছে। 

দেশের মানুষের যে ঐক্যের কারণে হাসিনা পালিয়েছে, সেই ঐক্য বিনষ্ট করতে যারা উঠে পড়ে লেগেছে, তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।