রাজনীতি

আহমদ রফিকের কর্মময় জীবন সবসময় প্রেরণা জোগাবে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

আহমদ রফিকের কর্মময় জীবন সবসময় প্রেরণা জোগাবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কবি, প্রবন্ধকার, গবেষক ও মুক্তমনা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন— “আহমদ রফিক ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন বীরসেনানী। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও, সাহিত্য-সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সবসময় প্রেরণা জুগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমি আহমদ রফিকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”