রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩১ এএম

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

দোয়া শেষে খালেদা জিয়া কিছুক্ষণ নীরবে অবস্থান করেন এবং পরে দলের নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য আলাপ করে বাসায় ফিরে যান।