রাজনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম

বিএনপি মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপি মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আগামী জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

জার্মান রাষ্ট্রদূত গত মাসে ঢাকা এসে দায়িত্ব পালন শুরু করেছেন।