রাজনীতি

সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি: শামসুজ্জামান দুদু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম

সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি: শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুদু বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের চিন্তা করা স্বাভাবিক। তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।”

তিনি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন না হবে, ততক্ষণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনও দেশে-বিদেশে সক্রিয়।”

জাতীয় ঐকমত্য কমিশন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন—  “জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাবে।”

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এখন মূলত নির্বাচনকালীন সরকারের কাঠামো ও ঐকমত্য প্রক্রিয়া নিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছে।