রাজনীতি
শের-ই-বাংলা ও টিএমএসএস মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (বরিশাল) ও টিএমএসএস মেডিকেল কলেজে (বগুড়া) ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই দুটি কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন