রাজনীতি
হেলিকপ্টারে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী-বায়েজীদ-পাঁচলাইশ অংশ) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরশাদ উল্লাহ গত বুধবার নগরের চান্দগাঁও-চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন। এই ঘটনায় এরশাদ উল্লাহসহ মোট পাঁচজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া এক সন্ত্রাসী, সারোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩), নিহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, “উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রার্থী এখন শঙ্কামুক্ত।”