রাজনীতি

স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে আজ বিএনপির সংবাদ সম্মেলন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫১ এএম

স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে আজ বিএনপির সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকে অবহিত করবেন দলীয় নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু হয়ে শেষ হয় প্রায় দুই ঘণ্টা পর, রাত সোয়া ১১টায়। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ঘোষিত নতুন আচরণবিধি এবং আন্দোলন কৌশলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

দলের নেতারা মনে করছেন, আজকের সংবাদ সম্মেলনে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।