রাজনীতি

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না: জামায়াতকে মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না: জামায়াতকে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না। কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে  নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, গত নির্বাচনের হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন- এটা মনে কইরেন না। 

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।