রাজনীতি

বহিষ্কৃত আরও ছয় নেতাকে পুনর্বহাল করল বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

বহিষ্কৃত আরও ছয় নেতাকে পুনর্বহাল করল বিএনপি
ছবি: সংগৃহীত

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত আরও ছয় নেতাকে পুনর্বহাল করেছে বিএনপি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে বহিষ্কৃত যেসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য তাহমিনা হক পপি, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবু, মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপি নেতা আফাজ উদ্দিন ভূঁইয়া এবং কক্সবাজারের মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেন, যার প্রাথমিক সদস্যপদ ও সব পদ স্থগিত ছিল।

দলীয় নীতিভঙ্গ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভিন্ন সময়ে বিএনপি এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে তাদের আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে।

উল্লেখ্য, এর ধারাবাহিকতায় গতকাল আরও ৭১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিল বিএনপি।