রাজনীতি

এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের মা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের মা
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতরভাবে অসুস্থ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮২ বছর বয়সী বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এর মাত্র এক দিন আগে, ২৩ নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জাহিদ চিকিৎসার সমন্বয়ে ব্যস্ত ছিলেন। এমন পরিস্থিতিতে একই হাসপাতালে নিজের অসুস্থ মায়ের দেখভালও করতে হচ্ছে তাকে।

দলীয় প্রধান ও মাকে একসঙ্গে সংকটাপন্ন অবস্থায় পেয়ে ডা. জাহিদ সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে দু’জনেই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।