রাজনীতি
ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান, সরাসরি যাবেন এভারকেয়ারে
লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে উপস্থিত বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান সাংবাদিকদের জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে ফ্লাইট অবতরণের পর তিনি ভিআইপি গেট ব্যবহার করে বের হবেন। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা দেবেন।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি সমস্যার কারণে খালেদা জিয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় পৌঁছাতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় আসবে।
তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুমতি দিলে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে আগামী ৭ ডিসেম্বর, রবিবার তার লন্ডনের উদ্দেশে যাত্রা করার সম্ভাবনা রয়েছে।