রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ
ছবি: সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সকাল ৮টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সস্ত্রীক রওনা হন। ড. খন্দকার মোশাররফ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নেবেন।

শায়রুল কবির খান আরও জানান, তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে ড. খন্দকার মোশাররফের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি পূর্বেও সিঙ্গাপুর গিয়েছিলেন।