রাজনীতি
বিএনপির দুই কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএনপি পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে একই দিন রাত ৮:৩০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন ও দলের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।