রাজনীতি

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি দেশের বাইরে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে ডা. জুবাইদা রহমানের।

এর আগে গত ৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। দেশে পৌঁছানোর পরপরই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে সেখানে যান।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা তত্ত্বাবধান ও পারিবারিকভাবে পাশে থাকার জন্যই ডা. জুবাইদা রহমান সাময়িকভাবে লন্ডন থেকে দেশে এসেছিলেন।