রাজনীতি

বিএনপির সাথে সমঝোতা, জমিয়ত পেল যে চারটি আসন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিএনপির সাথে সমঝোতা, জমিয়ত পেল যে চারটি আসন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাচনকে কেন্দ্র করে সমঝোতা করেছে। এই সমঝোতার মাধ্যমে দু’টি দল একে অপরের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়টি ঘোষণা করা হয়। এই সমঝোতার ফলে বিএনপি চারটি আসন জমিয়ত উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে।

চারটি আসন হলো:

- নিলফামারী-১ (ডোমার-ডিমলা): মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী

- নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): মুফতী মনির হোসাইন কাসেমী

- সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট): মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক

- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ): মাওলানা জুনায়েদ আল-হাবীব

এই সমঝোতার ফলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রার্থী দেবে না এবং একইভাবে জমিয়তও বিএনপির আসনগুলোতে প্রার্থী দেবে না।