রাজনীতি
১০ নয়, চট্টগ্রাম ১১ আসনে চুড়ান্ত হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রামের কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাঈদ আল নোমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে বিএনপি। পরে দ্বিতীয় ধাপে আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর পরপরই কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও সমন্বয় করা হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত ১৪টি আসনে জোটভুক্ত শরিক দলের প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে দলটি।