রাজনীতি
ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার করে বিএনপির দুঃখপ্রকাশ
ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া শুভেচ্ছা বাণী প্রত্যাহার করে নিয়েছে দলটি। একই সঙ্গে এ বিষয়ে দুঃখ প্রকাশও করেছে বিএনপি।
বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো একটি ইমেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলের কারণে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।
একই সঙ্গে সংবাদমাধ্যম থেকে বাণী দুটি প্রত্যাহারের কথা জানিয়ে সেগুলো প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
এদিকে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালনরত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক আইডির একটি পোস্টে ধন্যবাদ জানান তিনি।