রাজনীতি
বগুড়া থেকে শুরু হবে তারেক রহমানের ঢাকার বাইরের সফর
তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে প্রথম সফরে বের হচ্ছেন। দলীয় সূত্রগুলো জানায়, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন। রোববার (৪ জানুয়ারি) বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাইয়ের সময় তারেক রহমানের মনোনয়নপত্রে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি। সে কারণেই সেটিকে বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন