রাজনীতি

আমাকে মাননীয় বলবেন না: সাংবাদিকদের তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

আমাকে মাননীয় বলবেন না: সাংবাদিকদের তারেক রহমান
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের উদ্দেশে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান অনুরোধ জানিয়ে বলেছেন, তার নামের আগে যেন ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় ঢাকার এক সাংবাদিক নেতার বক্তব্যে তারেক রহমানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করা হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান তিনি। তারেক রহমান বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় বলবেন না।”

এ সময় নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তার মন সবসময় দেশের সঙ্গেই ছিল।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়েই তারেক রহমান বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।