রাজনীতি

২২ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

২২ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ ডিসেম্বর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণার সূচনা হবে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, প্রচারণা শুরুর আগে তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি দেশের বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় অংশ নেবেন।

এর আগে গত শনিবার ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ২২ ডিসেম্বর থেকে বিএনপি জনগণের সামনে তাদের পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি ও ভাবনা তুলে ধরবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরদিন ২২ ডিসেম্বর থেকেই রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে।