রাজনীতি
ফেনী-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু
আব্দুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত
ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।
এর আগে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য আপিল আবেদন জমা পড়ে ইসিতে। তবে মিন্টু ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন দাখিল এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়ায় কমিশন আপিলটি নামঞ্জুর করে।
ফলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপির এই প্রার্থী অংশগ্রহণ করতে কোনো বাধার মুখে থাকবেন না।