রাজনীতি

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৫ মিনিটে তিনি গুলশানে অবস্থিত তারেক রহমানের কার্যালয়ে পৌঁছে এ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য হুমায়ুন কবির এবং মাহাদি আমিন।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করে ঢাকায় আসেন। দায়িত্ব গ্রহণের পর এটি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ বলে জানা গেছে।