রাজনীতি
যে ২ বিষয়ে জনগণকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান
আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
অতীতেও বিএনপি নিজের দলের কেউ অন্যায় করলে ছাড় দেয়নি বলে তিনি স্মরণ করিয়ে দেন। দুর্নীতির প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি দুর্নীতির টুটি চেপে ধরবে এবং এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
নির্বাচনী রণকৌশল হিসেবে তিনি সমর্থকদের প্রতি এক বিশেষ আহ্বান জানিয়ে বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে এবং ফজরের নামাজ শেষে সরাসরি ভোটকেন্দ্রে লাইনে দাঁড়াতে হবে।
তিনি ভোটারদের সতর্ক করে বলেন, বিগত ১৫ বছর জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং এখনো নতুন কোনো ষড়যন্ত্র হতে পারে, তাই ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।