রাজনীতি
রাজধানীতে ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
নির্বাচনি পথসভায় তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকায় ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজ নির্বাচনি এলাকা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব খেলার মাঠ তৈরি করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্ত্বরে নির্বাচনি পথসভায় এই অঙ্গীকার করেন তিনি। শেষ প্রচারের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পথসভা ও গণসমাবেশে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথাও বলেন তিনি।
পথসভায় তারেক রহমান বলেন, “প্রিয় এলাকাবাসী, আমি এই এলাকার সন্তান। এখানেই বেড়ে উঠেছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে এবং বিএনপি জয়ী হলে ঢাকাসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। মানুষের চলাচল নিরাপদ হবে এবং ঢাকায় সবাই বুক ভরে শ্বাস নিতে পারবে।”
তিনি আরও বলেন, নতুন খেলার মাঠগুলোর মাধ্যমে ঢাকার নাগরিকদের ক্রীড়া ও বিনোদনের সুযোগ বৃদ্ধি করা হবে এবং নগরীর জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

রাজনীতি নিয়ে আরও পড়ুন