রাজনীতি
বিপুল ব্যবধানে বগুড়া-৬ আসনে এগিয়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন। ১২টি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল উপজেলা কার্যালয়ে পৌঁছালে তিনি প্রাথমিক হিসাব ঘোষণা করেন।
এদিকে, আসনটির বাকি কেন্দ্রগুলোতে এখনও ভোট গণনা প্রক্রিয়া চলমান রয়েছে।