রাজনীতি

জামায়াত-শিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে: ছাত্রদল সভাপতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

জামায়াত-শিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে: ছাত্রদল সভাপতি
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ইহুদি স্টাইলে অপকৌশলের রাজনীতি করে। তিনি বলেছেন, জামায়াত ইসলাম ও ছাত্রশিবির তাদের সমর্থক তো দূরের কথা, তাদের কয়েক লাখ একনিষ্ঠ নেতাকর্মীদের পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রেখে- তাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে তার দায় নিতে হচ্ছে না। এ ধরনের ইহুদী স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাকিব এ দাবি করেছেন।

রাকিবুল ইসলাম বলেন, দেশে “গুপ্ত রাজনীতি” চলতে পারে না এবং জামায়াত ও ছাত্রশিবিরের সব কমিটি প্রকাশ করা উচিত। তিনি দাবি করেন, বিভিন্ন সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রচার চালানো হয়। তার অভিযোগ, এসব ক্ষেত্রে ছাত্রশিবির সরাসরি সম্পৃক্ত না হয়ে অন্যদের ব্যবহার করে থাকে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এমন কৌশল নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

rakib.jpg