রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে মোট ৩৬ জন নারীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে

সোমবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, মনোনয়ন বোর্ড ও জাতীয় কমিটির সদস্যরা কয়েক ধাপে সাক্ষাৎকার গ্রহণ করেন এবং যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

এদিকে দলীয় পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত নারী আসনে এই মনোনয়ন প্রক্রিয়া বিএনপির অভ্যন্তরীণ সংগঠন ও নেতৃত্ব নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।