রাজনীতি
তারেক রহমানের আমন্ত্রণে বিল গেটস ঝটিকা সফরে দেশে এসেছিলেন
রাজধানীর এক সংলাপে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একসময় সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) রাতে বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ২০০৪ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় তারেক রহমান বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। পরবর্তীতে তিনি স্বল্প সময়ের জন্য দেশে আসেন।
সালেহ শিবলী আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে যে ভাষায় সমালোচনা করা হচ্ছে, তা শালীনতার মধ্যে পড়ে না। গালিগালাজকে বাকস্বাধীনতা বলা যায় না বলেও তিনি মন্তব্য করেন।
একই সংলাপে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান জানান, সারা দেশে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিয়ে ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।