রাজনীতি
কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে: মির্জা ফখরুল
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে তিনি এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার এক বক্তব্যে তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকে মজবুত করতে হলে তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে।
তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আগেও বলেছি, এখনও বলছি—আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যেই সব স্থানীয় নির্বাচন আয়োজন করতে।
মন্ত্রী উল্লেখ করেন, স্থানীয় সরকারই জনগণের সঙ্গে রাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ সংযোগ তৈরি করে। তাই এই কাঠামোকে শক্তিশালী করা গেলে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুসংহত হবে।