রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল
ছবি: সংগৃহীত

দেশের চলমান বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ ২৮ ডিসেম্বর (রোববার) আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিভিন্ন জাতীয় ইস্যু এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দলগুলোর অবস্থান তুলে ধরা হতে পারে।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।