রাজনীতি
জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের আগামি কোনো নির্বাচন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হবে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে উপজেলা দিবসের আলোচনা সভায় তিনি এ বক্তব্য তুলে ধরেন।
জি এম কাদের বলেন, “জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা হচ্ছে যাতে জামায়াত লাভবান হয়। দেশের এই সরকার গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চায়। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা এতো খারাপ কখনো হয়নি।”
এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “দেশে জাতীয় ঐকমত্যের অভাব রয়েছে, যা বিভাজন বাড়াচ্ছে। বর্তমান সরকার আগামি নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায় এবং তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করার যে কোনো চেষ্টা আমরা প্রতিহত করব।”