রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন মাশকুর রাতুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

এনসিপি থেকে পদত্যাগ করলেন মাশকুর রাতুল
মাশকুর রাতুল। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন মাশকুর রাতুল। দলটির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য ছিলেন তিনি।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। তবে সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, পদত্যাগপত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফলে নিজ ব্যক্তিগত জীবন প্রভাবিত হওয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন মাশকুর রাতুল। 

এ বিষয়ে মাশকুর রাতুল বলেন, ‘মানব জীবন মাত্রই রাজনৈতিক, তবে আপাতত লেখালেখিতে মনোনিবেশ করতে চাই এবং বাংলাদেশের জন্য কাজ করতে চাই।’