রাজনীতি
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে।
২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’–বিষয়ক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় তিনি বক্তা হিসেবে অংশ নেবেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনসহ বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের সময় ছাত্র–জনতার গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব ভূমিকা পালন করেছেন। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পরিসরে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
প্যানেল আলোচনার পাশাপাশি তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে সমসাময়িক রাজনীতি, নীতি ও আন্দোলনভিত্তিক পরিবর্তন বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়া হাসনাত আব্দুল্লাহর পুরো সফর সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বও অক্সফোর্ড ইউনিয়ন গ্রহণ করবে বলে আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।