রাজনীতি

প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমধাপে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরস্থ অস্থায়ী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, এনসিপি ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন করেছে এবং আজ ঘোষিত তালিকাটি প্রাথমিক তালিকা। যেসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, সেসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা “ব্যালট রেভল্যুশন”-এর লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে নির্বাচন দিবসে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রার্থীদেরকে দলীয় প্রতীক শাপলা কলি’তে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশও দেন।

প্রথম ধাপে ঘোষিত ১২৫ আসনের প্রার্থীদের তালিকা:

 

রংপুর ও দিনাজপুর বিভাগ

  • পঞ্চগড়-১: মো. সারজিস আলম

  • ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম

  • ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম

  • দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির

  • দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ

  • নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পণ

  • নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন

  • লালমনিরহাট-২: রাসেল আহমেদ

  • লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান

  • রংপুর-১: মো. আল মামুন

  • রংপুর-৪: আখতার হোসেন

 

কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ

  • কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম

  • কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ

  • কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি

  • গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ

  • গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান

  • জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া

  • জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল

  • বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি

  • চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)

 

নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ

  • নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস

  • নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী

  • নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও)

  • নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ

  • নওগাঁ-৫: মনিরা শারমিন

  • নাটোর-২: আব্দুল মান্নাফ

  • নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির

  • সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল

  • সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)

  • সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের

  • সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ

 

পাবনা, খুলনা, বরিশাল, মেহেরপুর, ঝিনাইদহ

  • পাবনা-৪: অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ

  • মেহেরপুর-১: মো. সোহেল রানা

  • মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ

  • চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান

  • ঝিনাইদহ-১: অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)

  • যশোর-৪: মো. শাহজাহান কবীর

  • মাগুরা-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম

  • বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ

  • খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান

  • খুলনা-২: ফরিদুল হক

  • পটুয়াখালী-১: অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা

  • পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন

 

ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, জামালপুর, শেরপুর

  • ভোলা-১: অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান

  • বরিশাল-৪: আবু সাঈদ মুসা

  • বরিশাল-৫: মো. নুরুল হুদা চৌধুরী

  • ঝালকাঠি-1: ডা. মাহমুদা আলম মিতু

  • পিরোজপুর-৩: ড. মো. শামীম হামিদী

  • জামালপুর-৪: ডা. মো. মোশাররফ হোসেন

  • শেরপুর-১: ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া

  • শেরপুর-২: খোকন চন্দ্র বর্মণ

 

ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ

  • ময়মনসিংহ-১: মো. আবু রেহান

  • ময়মনসিংহ-৩: কবি সেলিম বালা

  • ময়মনসিংহ-৫: মিয়াজ মেহরাব তালুকদার

  • ময়মনসিংহ-৬: জাবেদ রাসিন

  • ময়মনসিংহ-৭: অ্যাডভোকেট এ. টি. এম. মাহবুব-উল আলম

  • ময়মনসিংহ-৯: আশিকিন আলম (রাজন)

  • ময়মনসিংহ-১১: তানহা শান্তা

  • নেত্রকোণা-২: ফাহিম রহমান খান পাঠান

  • নেত্রকোণা-৩: ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)

  • কিশোরগঞ্জ-২: আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)

  • কিশোরগঞ্জ-৩: শেখ খায়রুল কবির আহমেদ

 

ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী

  • মুন্সিগঞ্জ-১: আলী নেওয়াজ

  • মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম

  • ঢাকা-১: মো. রাসেল আহমেদ

  • ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম

  • ঢাকা-৫: এস এম শাহরিয়ার

  • ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল

  • ঢাকা-৯: ডা. তাসনিম জারা

  • ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম

  • ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা

  • ঢাকা-১৩: আকরাম হুসাইন

  • ঢাকা-১৫: অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস

  • ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব

  • ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন

  • ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত

  • ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ

  • গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল

  • নরসিংদী-১: মো. আবদুল্লাহ আল ফয়সাল

  • নরসিংদী-২: সারোয়ার তুষার

  • নরসিংদী-৪: ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর

  • নরসিংদী-৫: মো. নাজমুল হক সিকদার

  • নারায়ণগঞ্জ-৪: অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন

  • নারায়ণগঞ্জ-৫: আহমেদুর রহমান তনু

  • রাজবাড়ী-২: সাইয়েদ জামিল (জামিল হিজাযী)

  • ফরিদপুর-৩: সৈয়দা নীলিমা দোলা

 

গোপালগঞ্জ, শরীয়তপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া

  • গোপালগঞ্জ-১: প্রলয় কুমার পাল

  • গোপালগঞ্জ-৩: মো. আরিফুল দাড়িয়া

  • শরীয়তপুর-১: মো. আব্দুর রহমান

  • সিলেট-১: এহতেশাম হক

  • সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

  • সিলেট-৪: মো. রাশেল উল আলম

  • মৌলভীবাজার-৪: প্রীতম দাশ

  • হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক

  • ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা আশরাফ উদ্দিন মাহদি

  • ব্রাহ্মণবাড়িয়া-৩: মো. আতাউল্লাহ

কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম

  • কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ

  • কুমিল্লা-৬: নাভিদ নওরোজ শাহ

  • চাঁদপুর-১: আরিফুল ইসলাম

  • চাঁদপুর-২: ইসরাত জাহান বিন্দু

  • চাঁদপুর-৫: মো. মাহাবুব আলম

  • ফেনী-৩: মোহাম্মাদ আবুল কাশেম

  • নোয়াখালী-১: ব্যারিস্টার মো. ওমর ফারুক

  • নোয়াখালী-৫: অ্যাডভোকেট হুমায়রা নূর

  • নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ

  • চট্টগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী

  • চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ

  • চট্টগ্রাম-৯: মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু

  • চট্টগ্রাম-১০: সাগুফতা বুশরা মিশমা

  • চট্টগ্রাম-১১: মোহাম্মদ আজাদ দোভাষ

  • চট্টগ্রাম-১৩: জুবাইরুল আলম মানিক

  • চট্টগ্রাম-১৪: মুহাম্মদ হাসান আলীম

  • চট্টগ্রাম-১৫: আবদুল মাবুদ সৈয়দ

  • চট্টগ্রাম-১৬: মীর আরশাদুল হক

কক্সবাজার ও তিন পার্বত্য জেলা

  • কক্সবাজার-১: মো. মাইমুল আহসান খান

  • কক্সবাজার-২: আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন

  • কক্সবাজার-৪: মুহাম্মদ হোসাইন

  • খাগড়াছড়ি: অ্যাডভোকেট মনজিলা সুলতানা

  • রাঙামাটি: প্রিয় চাকমা

  • বান্দরবান: মংসা প্রু চৌধুরী