রাজনীতি

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, চাঁদা না পাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ওই নির্বাচনি অফিসে দুই রাউন্ড গুলি ছোড়ে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনি অফিসে গুলির ঘটনাটি কোনো রাজনৈতিক বিরোধ বা সহিংসতার ফল নয়। এর সঙ্গে রাজনীতির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।