রাজনীতি
২৭ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবিসংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চেয়েছে দলটি।
একনজরে দেখে নিন এনসিপি মনোনীত প্রার্থী ও নির্বাচনি আসন-
| প্রার্থীর নাম | নির্বাচনি আসন | দলে পদবি/পরিচয় | প্রতীক |
|---|---|---|---|
| নাহিদ ইসলাম | ঢাকা–১১ | আহ্বায়ক, এনসিপি | শাপলা কলি |
| আখতার হোসেন | রংপুর–৪ | সদস্য-সচিব, এনসিপি | শাপলা কলি |
| হাসনাত আবদুল্লাহ | কুমিল্লা–৪ | দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক | শাপলা কলি |
| সারজিস আলম | পঞ্চগড়–১ | উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক | শাপলা কলি |
| নাসীরুদ্দীন পাটওয়ারী | ঢাকা–৮ | মুখ্য সমন্বয়ক | শাপলা কলি |
| আবদুল হান্নান মাসউদ | নোয়াখালী–৬ | জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক | শাপলা কলি |
| আরিফুল ইসলাম আদীব | ঢাকা–১৮ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| মাহবুব আলম | লক্ষ্মীপুর–১ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| এস এম সাইফ মোস্তাফিজ | সিরাজগঞ্জ–৬ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| সারোয়ার তুষার | নরসিংদী–২ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| আবদুল্লাহ আল আমিন | নারায়ণগঞ্জ–৪ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| এস এম সুজা উদ্দিন | পার্বত্য বান্দরবান | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| মাওলানা আশরাফ মাহদী | ব্রাহ্মণবাড়িয়া–২ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| জোবাইরুল হাসান আরিফ | চট্টগ্রাম–৮ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| মোহাম্মদ আতাউল্লাহ | ব্রাহ্মণবাড়িয়া–৩ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| মো. আবদুল আহাদ | দিনাজপুর–৫ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| সুলতান মুহাম্মদ জাকারিয়া | নোয়াখালী–২ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| দিলশানা পারুল | ঢাকা–১৯ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| নাবিলা তাসনিদ | ঢাকা–২০ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| আতিক মুজাহিদ | কুড়িগ্রাম–২ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| জাহিদুল ইসলাম | ময়মনসিংহ–১১ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| সাইফুল্লাহ হায়দার | টাঙ্গাইল–৩ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| জাবেদ রাসিন | ঢাকা–৯ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| আলী নাছের খান | গাজীপুর–২ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| মাজেদুল ইসলাম | মুন্সিগঞ্জ–২ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| শামীম হামিদী | পিরোজপুর–৩ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
| এস এম জার্জিস কাদির | নাটোর–৩ | এনসিপি প্রার্থী | শাপলা কলি |
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল। এই নির্বাচনী ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়, বাকি ৩২টি আসনে তারা অন্যদের সমর্থন দেবে।
এই নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি ৩০ আসনে নির্বাচন করছে, যদিও তাদের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর এনসিপি তাদের আসন বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করেছে। এনসিপি সূত্র বলছে, আসন বাড়ানোর বিষয়টি নিয়ে জামায়াত এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করার কথা বলছে। এ বিষয়ে শেষ পর্যন্ত কী হবে, তা দেখতে আরও অপেক্ষা করতে হবে।