রাজনীতি

সারজিস আলমকে শোকজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

সারজিস আলমকে শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে এলাকায় তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। এ ধরনের প্রচার সামগ্রী নির্বাচন আচরণবিধির পরিপন্থী হওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারে বলে জানানো হয়েছে।