রাজনীতি
১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় নির্বাচনী প্রচারণায় এই মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই। একটি পক্ষ কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন। যাকেই ভোট দিন বিবেচনা করে দিবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা যাতে কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট না দেন। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন-যিনি সত্যিকার অর্থেই আপনারা এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম তাকে ভোট দিবেন।’
প্রচারণায় নাহিদ ইসলাম আহবান জানান শাপলা কলিতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য।