রাজনীতি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে তারেক রহমান সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি লিখেছেন, পুরনো প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে দেশের গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা প্রয়োজন। তারেক রহমান এ উদ্যোগ নেওয়ায় তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির-এর কাছে পরাজিত হন।