রাজনীতি

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। তাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় মির্জা ফখরুল রাজধানীর একটি হাসপাতালে পৌঁছে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ডা. তাহের বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।