রাজনীতি

প্রবাসী ভোটারদের জন্য বিশেষ আহ্বান ইসির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

প্রবাসী ভোটারদের জন্য বিশেষ আহ্বান ইসির
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

nirbacon 1.jpg
পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন করা যাচ্ছে। ছবি: সংগৃহীত

কমিশন বলছে, তা না হলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। আজ শনিবার বাংলাদেশ সময় সকালে ইসির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়।

প্রবাসী ভোটারদের উদ্দেশে ইসি বলেছে, পোস্টাল ব্যালট পেতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন।

প্রয়োজনে কর্মস্থল কিংবা পরিচিতজনের ঠিকানা দিন। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের (আজ) মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে সংশোধন করে নিন।

 ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়েছে ইসি।