রাজনীতি
মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
তথ্যগত অসংগতির কারণে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যের গরমিল পাওয়া যাওয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়নি।
একই সঙ্গে বগুড়া-২ আসনের আরেক প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নও বাতিল করা হয়েছে। জানা গেছে, তিনি হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল না করায় নির্বাচন বিধিমালা অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়।
রাজনীতি নিয়ে আরও পড়ুন