রাজনীতি

বিএনপির ইলেকশন হটলাইন চালু: মাহদী আমিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

বিএনপির ইলেকশন হটলাইন চালু: মাহদী আমিন
ছবিঃ সংগৃহিত

নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান, ভোটারদের অভিযোগ ও মতামত গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন চালু করা হয়েছে। ইতিমধ্যে হটলাইনে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান। 

তিনি জানান, তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও ভোটারের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

মাহদী আমিন অভিযোগ করে বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে অর্থ দাবি করছে। এ বিষয়ে তিনি সতর্ক করে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। এ ধরনের প্রতারণার শিকার হলে দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।